রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জামায়াতের ইউনিয়ন কর্মপরিষদ ও টিম সদস্যদের শিক্ষা বৈঠক

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০২৫ ইং
আলমডাঙ্গায় জামায়াতের ইউনিয়ন কর্মপরিষদ ও টিম সদস্যদের শিক্ষা বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন কর্মপরিষদ ও টিম সদস্যদের নিয়ে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় আলমডাঙ্গা উপজেলা জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন। পড্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন ঈমানের দাবি। এ আন্দোলনে আমাদের সম্পদের একটি অংশ বায়তুলমাল বিভাগে দেওয়ার অসিয়ত করাই ঈমানদারির পরিচয়।’

তিনি বলেন, ‘জামায়াত কর্মীদের পিতা-মাতা ও নিকট আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং ঋণমুক্ত জীবনযাপন করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে প্রতিটি ওয়ার্ডে আটটি বিভাগের কার্যক্রম ও কমিটি থাকতে হবে।’ এসময় তিনি, রাস্তা-ঘাট সংস্কার, গাছ লাগানো, মসজিদে মক্তব পরিচালনা, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, সমাজকল্যাণ সভাপতি আলতাফ হোসাইন, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাড. হাসিবুল ইসলাম, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার।

বৈঠকটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মুহা. মামুন রেজা এবং সঞ্চালনা করেন সেক্রেটারি বিলাল হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন যুব ও অর্থ সম্পাদক তরিকুল ইসলাম, আইন আদালত সম্পাদক মোহাম্মদ আলী, মানবসম্পদ সম্পাদক শফিউজ্জামান মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত