রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার ছয়ঘরিয়ায় স্কুলছাত্র রিয়াদ হত্যাকাণ্ড

অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন
  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০২৫ ইং
দর্শনার ছয়ঘরিয়ায় স্কুলছাত্র রিয়াদ হত্যাকাণ্ড

দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্র রিয়াদ হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় নিহতের বাড়ির সামনে ও মামলার আসামিদের বাড়ির সন্নিকটে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে রিয়াদের সহপাঠী, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য নাহারুল মাস্টার, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হোসেনসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, ‘স্কুলছাত্র রিয়াদের হত্যাকারীদের অতিদ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি-ফাঁসি-নিশ্চিত করতে হবে।’


উল্লেখ্য, গত সোমবার দুপুরে ছয়ঘরিয়া গ্রামে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির জেরে বাইতুল্লার ছেলে হযরত আলী প্রকাশ্যে ধারালো হাসুয়া দিয়ে জিয়াউর রহমান কাজির ছেলে রিয়াদ হোসেনকে কুপিয়ে হত্যা করে। পরদিন মঙ্গলবার নিহত রিয়াদের পিতা দর্শনা থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ তিতুমীর জানান, এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত