রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার জাফরপুরে মালিকবিহীন চারটি গরু উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০২৫ ইং
চুয়াডাঙ্গার জাফরপুরে মালিকবিহীন চারটি গরু উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে মালিকবিহীন অবস্থায় চারটি গরু উদ্ধার হয়েছে। গতকাল দিনব্যাপী জাফরপুর পূর্বপাড়া মাঠে চরে বেড়াচ্ছিলো। সন্ধ্যার পরেও গরু চারটি মাঠেই অবস্থান করলে স্থানীয়দের মধ্যে সন্দেহ হয়। একপর্যায়ে গ্রামবাসী গরুগুলোকে হেফাজতে নিয়ে থানা পুলিশে খবর দেয়। 

স্থানীয় বাসিন্দা আব্দুস সাত্তার জানান, সকাল থেকে গ্রামের মাঠে গাভী ও বাছুরসহ চারটি গরু মাঠে চরে বেড়াচ্ছিলো। দুপুর থেকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও গরুগুলো মাঠেই ছিল। কিন্তু গরুগুলোর কোনো মালিকের সন্ধান পাওয়া যায়নি। পরে গরুগুলোকে গ্রামবাসী হেফাজতে নিয়ে সদর থানা পুলিশে খবর দেয়। গরুগুলো কোথা থেকে ছুটে আসতে পারে আবার চুরি পর চোরের দল ফেলে রেখে যেতেও পারে।

এ বিষয়ে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে গরুগুলো চুরির পর চোরচক্র থেকে ছুটে গেছে। তদন্ত চলমান রয়েছে।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত