শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ধর্ষণ মামলায় শিক্ষক সাজিদ হাসান গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০২৫ ইং
দামুড়হুদায় ধর্ষণ মামলায় শিক্ষক সাজিদ হাসান গ্রেপ্তার

দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সাজিদ হাসান ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন। গত সোমবার বেলা তিনটার দিকে ঢাকা আশুলিয়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে দামুড়হুদা মডেল থানার পুলিশ। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার সাজিদ হাসান উপজেলার মদনা গ্রামের মৃত ওয়াহেদুজ্জামানের ছেলে। তার বিরুদ্ধে গত ২৫ এপ্রিল ভুক্তভোগী এক শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন, মামলা নম্বর ১৮।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালে নবম শ্রেণিতে পড়াকালীন ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শিক্ষক সাজিদ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দামুড়হুদা গুলশানপাড়ার একটি ভাড়া বাসায় গত ১ মার্চ ওই ছাত্রীকে ধর্ষণ করেন প্রভাষক মো. সাজিদ হাসান। অভিযোগের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, বিশেষ অভিযান চালিয়ে মামলার আসামি সাজিদ হাসানকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (গতকাল মঙ্গলবার) আদালতের মাধ্যমে তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান