রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
দামুড়হুদা, দর্শনা ও জীবননগরে যৌথ সভায় জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামান

হাজার কর্মীর চেয়ে কয়েকজন সৎ শৃঙ্খলাবদ্ধ কর্মী দলের প্রকৃত সম্পদ

আগামী ১৬ ও ১৭ মে খুলনায় তারুণ্যের সেমিনার ও সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি
  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২৫ ইং
হাজার কর্মীর চেয়ে কয়েকজন সৎ শৃঙ্খলাবদ্ধ কর্মী দলের প্রকৃত সম্পদ

প্রতিবেদক, দামুড়হুদা/জীবননগর:

আগামী ১৬ মে খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার এবং ১৭ মে অনুষ্ঠিত হবে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। এই কর্মসূচিগুলো সফল করতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলা এবং দর্শনা পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল পৃথক পৃথক যৌথ সভার আয়োজন করে। গতকাল রোববার অনুষ্ঠিত পৃথক তিনটি সভাতেই প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


সভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘খুনি হাসিনা পালিয়ে গেলেও আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। তারা নতুন কৌশলে ষড়যন্ত্র শুরু করেছে, যার অন্যতম লক্ষ্য হচ্ছে তরুণ প্রজন্মকে টার্গেট করা। নানা রকম গুজব, অপপ্রচার ও চক্রান্তের মাধ্যমে তরুণদের বিভ্রান্ত করা হচ্ছে, যাতে তারা সঠিক রাজনৈতিক চেতনা থেকে দূরে সরে যায়। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের সাথে নিয়ে একটি নতুন, সুশাসনভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। এই বার্তাটি আমাদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তরুণদের চিন্তা-ভাবনা, স্বপ্ন ও মতামতের প্রতি তিনি যে আন্তরিক শ্রদ্ধা ও গুরুত্ব দেন, সেটিই আমাদের রাজনৈতিক ভবিষ্যতের ভিত্তি। বিএনপি বিশ্বাস করে, সচেতন ও দেশপ্রেমিক তরুণরাই আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবচেয়ে বড় শক্তি হিসেবে আবির্ভূত হবে।’


তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের মধ্যেও আমাদের নেতা-কর্মীরা জীবনবাজি রেখে রাজপথে ছিলেন, এখনও আছেন। তারেক রহমানের নির্দেশিত প্রতিটি কর্মসূচি সফল করতে আমরা বদ্ধপরিকর। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানতারেক রহমান তরুণদের কথা শুনছেন, তাদের ভাবনাকে মূল্যায়ন করছেন। তাঁর নেতৃত্বেই বিভাগীয় তারুণ্যের সমাবেশ আয়োজন করা হয়েছে।’ শরীফুজ্জামান শরীফ দলীয় শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘হাজার কর্মীর চেয়ে কয়েকজন সৎ, কর্মঠ ও শৃঙ্খলাবদ্ধ কর্মী দলের প্রকৃত সম্পদ। আমরা বিশৃঙ্খলা চাই না, ঐক্য চাই।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী ১৬ ও ১৭ মে চুয়াডাঙ্গা জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় ভালোবাসা ও দায়িত্ববোধ দিয়ে কর্মসূচিকে সফল করবেন এবং আবারো দৃষ্টান্ত স্থাপন করবেন।


১৬ ও ১৭ মে খুলনায় অনুষ্ঠিতব্য বিভাগীয় কর্মসূচির প্রস্তুতি ও বিভাগীয় সমাবেশ সফল করতে দামুড়হুদার দর্শনা অডিটরিয়ামে গতকাল বিকেল চারটায় দামুড়হুদা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খানের সঞ্চালনায় অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন। এছাড়ও অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক ও ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ। যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের জেলা, উপজেলা, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এদিকে, দুপুর সাড়ে ১২টায় দর্শনা অডিটরিয়ামে দর্শনা থানা, পৌর ও কলেজ শাখা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পৃথক যৌথ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাস। সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা।


এছাড়াও সভায় জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ দর্শনা থানা বিএনপির সমন্বয় কমিটির সদস্য, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের থানা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।


এর আগে জীবননগর উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বেলা  ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ময়েন উদ্দিন ময়েন, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাস, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।


স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী সরদার, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোকছেদুর রহমান রিমন। এছাড়া জেলা, উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত