শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন

  • আপলোড তারিখঃ ১১-০৫-২০২৫ ইং
জীবননগরে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন ছবির ক্যাপশন: জীবননগরে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন

গতকাল শনিবার ছিল ১০ মে, বিশ্ব পরিযায়ী পাখি দিবস। এই দিনে বাংলাদেশসহ বিশ্বব্যাপী পরিযায়ী পাখি দিবস পালন করা হয়। তারই ধারাবাহিকতায় যৌথভাবে জীবননগর উপজেলায় দিবসটি পালন করে মানবতার জন্য সংগঠন, বসুন্ধরা শুভ সংঘ, প্রকৃতি প্রেমী সংগঠন ও বন বিভাগ। দিবসটি উপলক্ষে একটি র‌্যালি জীবননগর বন বিভাগের কার্যালয় থেকে শুরু হয়ে জীবননগর মুক্তমঞ্চে শেষ হয়।


মুক্তমঞ্চে বক্তারা পরিযায়ী পাখির আবাসস্থল সংরক্ষণ ও এদের দ্বারা উপকারিতা সম্পর্কে বিভিন্ন নির্দেশনামূলক কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন মানবতার জন্য সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রভাষক আহসান হাবীব,  বসুন্ধরা শুভ সংঘের উপদেষ্টা  জহিরুল ইসলাম, প্রকৃতি প্রেমী সংগঠনের সভাপতি নাজমুল হোসেন এবং জীবননগর উপজেলা বন কর্মকর্তা শরীফুল ইসলাম (কাজল)। অনুষ্ঠান পরিচালনা করেন মানবতার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক  শাহিন সরকার। আলোচনা শেষে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন মানবতার জন্য সংগঠনের আব্দুল মান্নান, লাবু রহমান, আলামিন, জিসান শেখ, বসুন্ধরা শুভ সংঘের সভাপতি মো. শামছুল আলম প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান