রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় কবি মুকুল চৌধুরীর কবিতা পাঠ ও পর্যালোচনা

  • আপলোড তারিখঃ ১১-০৫-২০২৫ ইং
আলমডাঙ্গায় কবি মুকুল চৌধুরীর কবিতা পাঠ ও পর্যালোচনা ছবির ক্যাপশন: আলমডাঙ্গায় কবি মুকুল চৌধুরীর কবিতা পাঠ ও পর্যালোচনা

আলমডাঙ্গায় আশির দশকের শক্তিমান কবি মুকুল চৌধুরীর কবিতা পাঠ ও পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় উপজেলার ইসলামিয়া একাডেমিতে এ আসর বসে। অনুষ্ঠানের শুরুতে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে বক্তব্য দেন নাদিউজ্জামান রিজভী।


কবি আহমাদ কাজলের সঞ্চালনায় কবিতা পাঠ করেন ইবতেসাম কৌশিক, আফনাব আহমেদ নাহিয়ান, তাওহিদুল ইসলাম খান, সোহেল রানা, বেলায়েত হোসেন বিপু ও তামজিদ হাসান আবির। কবিতা পাঠ শেষে আলোচনা করেন ইমদাদুল হক ও ডালিম হোসেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহফিল উদ্দিন মানিক, সনি মল্লিক, মুহাম্মদ আব্দুল্লাহ, মেহরাব সিদ্দিকী, শারজিল হাসান, সালাউদ্দিন, আবু শুআইব শিমুল, আকিব রেজা, আল মাহমুদ প্রান্ত ও ইসমাইল শিপন প্রমুখ।


উল্লেখ্য, কবি মুকুল চৌধুরী ১৯৫৮ সালের ২২ আগস্ট সিলেট জেলার দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের খালোপাড় গ্রামে জন্মগ্রহণ করেন। শ্রমনিষ্ঠ এই কবি সত্তরের দশকের মাঝামাঝি সাহিত্যচর্চা শুরু করেন। আশির দশকে তিনি একজন গুরুত্বপূর্ণ কণ্ঠ হয়ে ওঠেন। কবিতার পাশাপাশি গদ্য, প্রবন্ধ, গবেষণা ও কিশোর সাহিত্যে তার অবাধ বিচরণ রয়েছে। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২৮টি, যার মধ্যে কাব্যগ্রন্থ ছয়টি, প্রবন্ধ ও গবেষণা পাঁচটি, কিশোর গ্রন্থ পাঁচটি এবং সম্পাদিত গ্রন্থ ছয়টি। ১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ অস্পষ্ট বন্দর। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বুক অব দি ইয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (ইংল্যান্ড, ১৯৯৬), সাহিত্য পুরস্কার (বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি সংসদ, ১৯৯৭), রাগীব রাবেয়া সাহিত্য পুরস্কার (২০০৬) ও জালালাবাদ সাহিত্য পুরস্কার (২০১২)।




কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত