সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর শিমুলতলায় পানিতে ডুবে শিশুর মত্যু

  • আপলোড তারিখঃ ১০-০৫-২০২৫ ইং
গাংনীর শিমুলতলায় পানিতে ডুবে শিশুর মত্যু ছবির ক্যাপশন: পানিতে ডুবে শিশুর মত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে হুজাইফা ওরফে হোসাইন (৭) নামে এক শিশুর মত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে পরিবারের সদস্যরা নিজ পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান। হুজাইফা ওই গ্রামের কৃষক তুহিন আলীর ছেলে এবং ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্থানীয় শিশুশিক্ষা কার্যক্রমের একজন শিক্ষার্থী।

ষোলটাকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে হুজাইফার পিতা-মাতা বাড়ির পাশে মাঠে কাজ করতে যান। দুপুরে ফিরে এসে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে তার মত্যু হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, পানিতে ডুবে এক শিশুর মত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।



কমেন্ট বক্স
notebook

গাংনীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার