রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বেলা’র সচেতনতামূলক কার্যক্রম

  • আপলোড তারিখঃ ০৮-০৫-২০২৫ ইং
মেহেরপুরে বেলা’র সচেতনতামূলক কার্যক্রম ছবির ক্যাপশন: মেহেরপুরে বেলা’র সচেতনতামূলক কার্যক্রম


মেহেরপুরে কবি নজরুল শিক্ষা মঞ্জিলের শিক্ষার্থীদের মাঝে ‘একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ক সচেতনতামূলক প্রচারণা’ কার্যক্রম পরিচালিত হয়েছে। গতকাল বুধবার সকালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-র উদ্যোগে এ আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক প্রচারণা কার্যক্রমে স্বাগত বক্তব্য দেন বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। বেলা’র নেটওয়ার্ক সদস্য ও বিশিষ্ট সংস্কৃতিকর্মী কাজল মাহমুদ উপরোক্ত বিষয়ের ওপর অডিও-ভিডিও কনটেন্টসহ ধারণাপত্র উপস্থাপন করেন। এরপর উপস্থিত ৭০ জন অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে কয়েকজন তাদের মতামত ব্যক্ত করেন। শিক্ষার্থীদের মূল্যায়নধর্মী প্রতিক্রিয়া শেষে আলোচনা করেন ওয়েভ ফাউন্ডেশনের অন্যতম উপ-পরিচালক হাবিবি জহির রায়হান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম।

এর আগে গত ৫ ও ৬ মে চুয়াডাঙ্গায় যথাক্রমে মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় এবং ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একই ধরনের সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি কলেজে বেলা’র উদ্যোগে উপরিল্লিখিত কার্যক্রম পরিচালনা করা হবে।




কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত