সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ২৫০ পিচ ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১০-১০-২০১৭ ইং
আলমডাঙ্গায় ২৫০ পিচ ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গতকাল দুপুর ২টার দিকে হারদী শেখপাড়ায় অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী মতিয়ার রহমান বুদোকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গতকাল বেলা ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হারদী মধু শেখপাড়াস্থ জনৈক আব্দুল আলীমের মুদি দোকানের পাশে অভিযান চালায়। এ সময় উসমানপুর গ্রামের মৃত ফঁকির চাঁদ মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী মতিয়ার রহমান বুদোকে ২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মফিজুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড