ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গতকাল দুপুর ২টার দিকে হারদী শেখপাড়ায় অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী মতিয়ার রহমান বুদোকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গতকাল বেলা ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হারদী মধু শেখপাড়াস্থ জনৈক আব্দুল আলীমের মুদি দোকানের পাশে অভিযান চালায়। এ সময় উসমানপুর গ্রামের মৃত ফঁকির চাঁদ মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী মতিয়ার রহমান বুদোকে ২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মফিজুল ইসলাম।
