আলমডাঙ্গায় কৃষি ব্যবস্থাপনা, খরাসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও করণীয় বিষয়ক গবেষণাপত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে আলমডাঙ্গা উপজেলা কৃষক জোটের উদ্যোগে কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্পের (চাষাবাদ) আওতায়, কৃষি ব্যবস্থাপনা, খরাসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও করণীয় শিরোনামে গবেষণাপত্র বিতরণ কর্মসূচি পালিত হয়। সেই প্রক্রিয়ার আলোকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম ও আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীনের কাছে গবেষণাপত্র তুলে দেওয়া হয়।
এছাড়া আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও আলমডাঙ্গা উপজেলা মৎস্য অফিসার হাতে কাছে গবেষণাপত্র তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, মো. সিরাজুল ইসলাম, ফিল্ড অর্গানাইজার মো. শরিফুল ইসলাম, ফিল্ড অর্গানাইজার মো. দারুল ইসলাম প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন