আলমডাঙ্গায় কৃষি ব্যবস্থাপনা, খরাসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও করণীয় বিষয়ক গবেষণাপত্র বিতরণ

আপলোড তারিখঃ 2025-03-24 ইং
আলমডাঙ্গায় কৃষি ব্যবস্থাপনা, খরাসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও করণীয় বিষয়ক গবেষণাপত্র বিতরণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় কৃষি ব্যবস্থাপনা, খরাসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও করণীয় বিষয়ক গবেষণাপত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে আলমডাঙ্গা উপজেলা কৃষক জোটের উদ্যোগে কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্পের (চাষাবাদ) আওতায়, কৃষি ব্যবস্থাপনা, খরাসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও করণীয় শিরোনামে গবেষণাপত্র বিতরণ কর্মসূচি পালিত হয়। সেই প্রক্রিয়ার আলোকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম ও আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীনের কাছে গবেষণাপত্র তুলে দেওয়া হয়।

এছাড়া আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও আলমডাঙ্গা উপজেলা মৎস্য অফিসার হাতে কাছে গবেষণাপত্র তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, মো. সিরাজুল ইসলাম, ফিল্ড অর্গানাইজার মো. শরিফুল ইসলাম, ফিল্ড অর্গানাইজার মো. দারুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)