শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর ও ঝিনাইদহে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০২৫ ইং
মেহেরপুর ও ঝিনাইদহে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

মেহেরপুর ও ঝিনাইদহে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৮ম পর্যায় অনুমোদনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। গতকাল রোববার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি ও ঝিনাইদহের পায়রা চত্বরে পৃথকভাবে এর আয়োজন করা হয়। গতকাল বেলা ১১টায় প্রকল্পের মেহেরপুর জেলার কর্মকর্তারা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক হয়ে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে রূপ নেয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুল হাসেম। এতে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার আব্দুল হামিদ, আমঝুপি ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি ওমর ফারুক, গাংনী উপজেলা সভাপতি মাজহারুল ইসলাম, ফিতরা কমিটির গাংনী উপজেলা সভাপতি আব্দুল হায়াত প্রমুখ। বক্তারা তাদের দাবি উপস্থাপন করেন এবং শিক্ষকদের অধিকার বাস্তবায়নের আহ্বান জানান।

এদিকে, ঝিনাইদহে একই দাবিতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদের উদ্যেগে প্রকল্পের জনবল রাজস্বকরণসহ আউটসোর্সিং বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। দুপুরে শহরের পায়রা চত্বরে ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচিতে অংশ নেন প্রকল্পের কয়েকশ কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকারগণ। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ইফার ফিল্ড অফিসার আব্দুর রশিদ, ফিল্ড সুপারভাইজার ওয়ালিউর রহমান রনি, কামরুল হাসান, আবদুল্লাহ আল মামুন, মডেল কেয়ারটেকার তারিকুল ইসলাম, শিক্ষক তাওহিদুল ইসলাম, মাওলানা ওবাইদুল্লাহ আল হাবিব ও ইমরান হোসেন।

সমাবেশে বক্তারা ৫ দফা দাবি উল্লেখ করে বলেন, আউটসোর্সিং বাতিল করে প্রকল্পের জনবলকে রাজস্বভুক্ত করতে হবে। কর্মী ও কেয়ারটেকারদের স্কেলভুক্ত করতে হবে। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়)’ মাহে রমজানের মধ্যে পাস করে ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। শিক্ষকদের সম্মানী বৃদ্ধি করতে হবে। আউটসোর্সিং পদ্ধতি বহাল রাখা হলে শিক্ষকরা জীবন দিয়ে প্রতিহত করবেন।

শিক্ষকরা আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি এখনো ইসলামিক ফাউন্ডেশনে সক্রিয় রয়েছে। তারা গোপন ষড়যন্ত্রের মাধ্যমে গণবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। এছাড়াও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদের নেতারা।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ