শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ২০২৫-২৬ কমিটির শপথগ্রহণ

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০২৫ ইং
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ২০২৫-২৬ কমিটির শপথগ্রহণ

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ২০২৫-২৬ মেয়াদি কমিটি শপথ নিয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ ভবন কুঞ্জ আফিয়েতের সামনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. বজলুর রহমান ও রিটার্নিং অফিসার অ্যাড. শরিফ উদ্দীন হাসু। আগের দিন শুক্রবার ইকবাল আতাহার তাজ ও অধ্যাপক শেখ সেলিম নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ওই তফসিল অনুযায়ী ১৩ মার্চ তারিখে মনোনয়নপত্র সংগ্রহ ও ১৫ মার্চ তারিখে জমাদান কার্যক্রম সম্পন্ন হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী যাচাই-বাছাই শেষে ১৯ সার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। তবে নির্বাচনে একটি প্যানেলের বিপরীতে কোনো প্যানেল না থাকায় বা কোনো পদেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোট হয়নি।

ভোট গ্রহণের তারিখ গত শুক্রবার ২১ মার্চে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. বজলুর রহমান, রিটার্নিং অফিসার অ্যাড. শরিফ উদ্দীন হাসু ও প্রিজাইডিং অফিসার অ্যাড. হুমায়ন কবির নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ২০২৫-২০২৬ দুই বছর মেয়াদি কমিটিতে সভাপতি হিসেবে ইকবাল আতাহার তাজ ও সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক শেখ সেলিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই কমিটির অন্য সদস্যরা হলেন, ‘সহসভাপতি সরদার আলী হোসেন, সহসভাপতি মো. তৌহিদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মেহেরাব্বিন সানভী, অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতা, লোক সাহিত্য সম্পাদক আহাদ আলী মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাকির হোসেন, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক হুমায়ন কবির, শিশু-কিশোর বিষয়ক সম্পাদক লতিফা রহমান বনলতা, কার্যনির্বাহী সদস্য গোলাম কবির মুকুল ও হেলাল হোসেন জোয়ার্দ্দার।

শপথবাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. বজলুর রহমান বলেন, ‘বিগত কমিটি আমাদেরকে সকল প্রকার সহযোগিতা করেছেন। বিগত কমিটিসহ সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আশা করি নবনির্বাচিত কমিটি সাহিত্য পরিষদকে এগিয়ে নিয়ে যাবে।’
নবনির্বাচিত সভাপতি ইকবাল আতাহার তাজ বলেন, ‘যারা নির্বাচনটি সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ৪৮ বছরের এই সাহিত্য পরিষদ আমাদের অহংকার। সাংস্কৃতিক অঙ্গনে এই ভূমিকা অপরিসীম। বিগত দিনেও এই সাহিত্য পরিষদ চুয়াডাঙ্গা তথা দেশের ভাবমূর্তি উন্নত করেছে। আমাদের গর্বিত জায়গাটিকে আমার যেন অবহেলা না করি।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ সেলিম বলেন, ‘স্বাধীনতা দিবসের প্রারম্ভে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নির্বাচনে নির্বাচিত হয়ে শপথ নিলাম। আমরা চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদকে আগামীতে কার্যকরী ভূমিকা রেখে চুয়াডাঙ্গার মানুষের কাছে পৌঁছে দেবো। আমাদের সকলের সহযোগিতার প্রয়োজন।’



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ