শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জের ফাতেমা প্রাইভেট হাসপাতালে অপারেশনের পর প্রসূতির মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০২৫ ইং
কালীগঞ্জের ফাতেমা প্রাইভেট হাসপাতালে অপারেশনের পর প্রসূতির মৃত্যু

কলেজ ছাত্র উৎস ভট্টাচার্য্যরে মৃত্যুর রেশ কাটতে না কাটতে কালীগঞ্জ ফাতেমা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ইকো ডায়াগনস্টিক সেন্টারে আবারো অপচিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একের পর এক রোগীর মৃত্যুর ঘটনায় ক্লিনিক বন্ধ না করে সেটি চালু রাখার ফলে প্রশ্ন উঠছে কীভাবে এসব ম্যানেজ হচ্ছে।
তথ্য নিয়ে জানা গেছে, কালীগঞ্জের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে একের পর এক রোগী মারা যাচ্ছে। অথচ স্থানীয় স্বাস্থ্য প্রশাসন এসব ঘটনার তদন্ত ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করছে না। গত ৭ মার্চ ফাতেমা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ইকো ডায়াগনস্টিক সেন্টারে নাকের পলিপাস অপারেশন করে প্রাণ যায় কলেজছাত্র উৎস ভট্টাচার্য্যরে। এবার শান্তা খাতুন (৩০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। শান্তা খাতুন বেজপাড়া গ্রামের মোদাচ্ছের জোয়াদ্দারের মেয়ে। তার অস্ত্রোপচার করেছিলেন ডা. প্রতাপ কুমার এবং অ্যানেসথেসিয়া দেন ডা. প্রবীর কুমার মন্ডল
অভিযোগ উঠেছে বেশিরভাগ ক্লিনিক ও হাসপাতাল আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় জনবল ছাড়াই পরিচালিত হচ্ছে। হাসপাতালে নেই স্বাস্থ্যসম্মত পরিবেশ। অপারেশনের পর রোগীদের দেখভালের জন্য বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত থাকেন না। অনুমোদিত ১০ বেডের পরিবর্তে অনেক হাসপাতাল ২০-৩০ বেডের মতো ব্যবহার করছে। স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে সখ্যতা গড়ে তুলে ক্লিনিকগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। রোগী মৃত্যুর পর টাকা দিয়ে মিটমাট করা হচ্ছে। এতে রোগীর মৃত্যুর রহস্য অধরাই থেকে যায়। এদিকে, গত ৭ মার্চ উৎস ভট্টাচার্য্যরে মৃত্যুর পর রোগীর স্বজন ও স্থানীয় জনতা ফাতেমা প্রাইভেট হাসপাতাল ঘিরে ফেলে এবং হাসপাতাল বন্ধের দাবিতে আন্দোলন গড়ে তোলে। পরে কর্তৃপক্ষ হাসপাতালটি বন্ধ করে দেয়। এ ব্যাপারে জানতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজা সেকেন্দারকে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ