শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০২৫ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আনুষ্ঠানিকভাবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এর উদ্বোধন করা হয়। গতকাল সকাল আটটায় চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ। এসময় অতিথি থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে শিশুদের ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম, সাইফুল্লাহ, সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানূল হক তন্ময়, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. সাজিদ হাসান, চুয়াডাঙ্গা পৌরসভার টিকাদান সুপারভাইজার আলী ও সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারিনডেনটেন্ড রেহানা খাতুন।

এবার জেলার জেলার মোট ১৩ লাখ ৭১ হাজার ৫৭ জন জনসংখ্যার মধ্যে ৬-১১ মাস বয়সী ১৭ হাজার ৩৬৩ জন শিশু এবং ১-৫ বছর বয়সী ১ লাখ ৩০ হাজার ৫৬৭ জন শিশু অর্থাৎ ১ লাখ ৪৭ হাজার ৯৩০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে জেলা ৮৯৬টি আউটরিচ টিকাদান কেন্দ্র ও ১০টি স্থায়ী কেন্দ্রে ১ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক এবং ২৭১ জন সরকারি ও বেসরকারি কর্মী দায়িত্ব পালন করবেন। গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে যার উদ্বোধন হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ বলেন, ‘ইপিআই আউটরিচ টিকাদান কেন্দ্রে ১-৫ বছর বয়সী শিশুদের লাল রঙের (২,০০,০০০ আইইউ) এবং ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের (১,০০,০০০ আইইউ) ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা, সাংবাদিক ওরিয়েন্টেশন, স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ এবং প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে।’

এদিকে, মেহেরপুর জেলা পর্যায়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। গতকাল সকালে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে কয়েকজন শিশুর মুখে ক্যাপসুল তুলে দিয়ে তিনি ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
মেহেরপুরে দিনব্যাপী ক্যাম্পেইনে ৬-৫৯ মাস বয়সের ১ লাখ ৪০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সকাল থেকেই জেলার বিভিন্ন কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বর্তমান সরকার ২০১০ সাল থেকে নিয়মিতভাবে বছরে দুবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রেখেছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, সিভিল সার্জন ডা.এ কে এম আবু সাঈদ মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার বজলুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আনজুমান আরা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কামরুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য মায়েদের প্রতি আহŸান জানান।

মেহেরপুর জেলার ২টি পৌরসভা ও ৩টি উপজেলার ৪৭৫ টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৬৭৪ জন, ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬১ হাজার ১৯৪ জন, ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৬৭৪ জন নীল ভিটামিন, ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬১ হাজার ৫২০ জনকে লাল ভিটামিন খাওয়ানো হবে বলে জানিয়েছেন মেহেরপুর সিভিল সার্জন অফিস।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ