শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০২৫ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল শনিবার পৃথক আয়োজনে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পত্রিকাটির জেলা প্রতিনিধি দ্বয়ের উদ্যোগে এর আয়োজন করা হয়। পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল চুয়াডাঙ্গার একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জামান আখতার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক শেখ লিটন। এছাড়া গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন।

আলোচনা পর্বে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ প্রতিদিন পাঠকপ্রিয়তা অর্জন করেছে এবং টানা ১৫ বছর ধরে সেই মান বজায় রেখে চলেছে। পত্রিকাটির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতার মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। আগামীতেও বাংলাদেশ প্রতিদিন চুয়াডাঙ্গাসহ সারাদেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।


এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শনিবার বিকেলে মেহেরপুর শহরের রেস্তোরাঁ স্বাদ বিলাসীতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন। প্রধান অতিথি থেকে বক্তব্য দেন বাংলাভিশন ও দৈনিক দেশ রূপান্তরের মেহেরপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক তুহিন অরণ্য। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মোখলেসুর রহমান স্বপন এবং মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও দেশের অগ্রগতি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত