শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার পীরগঞ্জে মাদরাসা ও এতিমখানার উদ্বোধনকালে বিএনপি নেতা শরীফ

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০২৫ ইং
চুয়াডাঙ্গার পীরগঞ্জে মাদরাসা ও এতিমখানার উদ্বোধনকালে বিএনপি নেতা শরীফ

চুয়াডাঙ্গার পীরগঞ্জ (ঠাকুরপুর) জামে মসজিদ প্রাঙ্গণে পীরগঞ্জ আফুশাহ ইসলামিয়া মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ জামে মসজিদ কমিটির সভাপতি শামসুজ্জামান ডালিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘ইসলামী শিক্ষার প্রসার ও এতিম শিশুদের সঠিক লালন-পালনের জন্য আদর্শ প্রতিষ্ঠান গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পীরগঞ্জ আফুশাহ ইসলামিয়া মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং সেই মহৎ উদ্দেশ্য নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে। আমি আশা করি, এই প্রতিষ্ঠান শুধু শিক্ষার আলোই ছড়াবে না, বরং নৈতিকতা ও মানবিক গুণাবলির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সবাই মিলে সহযোগিতা করলে এটি একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।’

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সহসভাপতি ইকরামুল হক ইকরা, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তাইজেল মল্লিক, ক্যাশিয়ার জহুরুল ইসলাম, আলী মণ্ডল, মোশাররফ মণ্ডল, আমজেদ মণ্ডল ও ইয়াদুল সহিদুল।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম আব্দুর রশিদ। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন আলী লিমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা এবং পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদ।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ