চুয়াডাঙ্গা দর্শনা থানার পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ জোবায়ের হোসেন ওরফে ডন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় দর্শনা থানাধীন পাঠানপাড়া ইসলাম বাজারের সুগন্ধা মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডন দর্শনা কেরুজ মিলপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা, বর্তমানে পরানপুরে বসবাস করেন। আটকের সময় তার নিটক থেকে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে উপস্থিত ছিলেন থানা পুলিশের এসআই মাসুদুর রহমান ও সঙ্গীয় ফোর্স। এদিকে, গতকালই আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন