শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ধর্ষণের বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০২৫ ইং
ধর্ষণের বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল

সারাদেশে ধর্ষণের বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় জেলা শিল্পকলা একাডেমি থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বড় বাজার শহীদ হাসান চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবদার হোসেন রাজু।

সমাবেশে বক্তব্যে তিনি বলেন, ‘ধর্ষণ একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা শুধু অপরাধ নয়, বরং মানবাধিকারের ওপর চরম আঘাত। আমাদের সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা চাই, প্রতিটি ধর্ষণের ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক, যাতে কোনো অপরাধী আইনের ফাঁক গলে পালিয়ে যেতে না পারে।’ তিনি আরও বলেন, ‘শুধু শাস্তি নয়, ধর্ষণ প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তুলতে হবে। প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে।’

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর যুবদলের সদস্য ফরহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম রকি, রিংকন হোসেন, রিয়াজ হোসেন, হৃদয় মিয়া, পারভেজ বকুল, লতিপ, ফতে, মানিক, শরিফুল রনি, পাঁচ নম্বর ওয়ার্ড যুবদলের সাঈদ, লাদেন, পারভেজ, ইকবাল, আলামিন, জিহাদ, সজল, প্রজয়, রিপন, স্বাধীন, ষষ্ঠী, পবন, জীবন, আনারুল, রানা, মাসুদ, সাদ্দাম, সুজন, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের বাদল, লতিফ, হোসেন, ফিতাজ, শিপন, সজল, কাফি। এছাড়াও ছাত্রনেতা মিল্টন, সাব্বির, সাইফুল, নাঈম, সৌরভ, সাদ্দাম, অনেক, শান্ত , রাজু, বিপুল, জীবন, জুবায়ের, শান্ত, ইয়াসিন, লিওন, অনিক, মণ্টু, রানা, তৌহিদ প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত