শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে শান্তিশৃঙ্খলা উন্নয়নে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক সভা

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০২৫ ইং
মেহেরপুরে শান্তিশৃঙ্খলা উন্নয়নে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক সভা

‘দক্ষ যুব গরবে দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে মেহেরপুরে শান্তিশৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল দশটার দিকে যুব উন্নয়নের আয়োজনে মেহেরপুর টিটিসি সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এস এম ওবায়দুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মাকসুদ আকতার খানম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরিকুল ইসলাম, মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র প্রশিক্ষক মাহমুদা খাতুন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ। স্বাগত বক্তব্য দেন গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশাদুরজামান ও মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন রাকিবউদ্দিন। যুব উন্নয়নের ইলেকট্রিক্যাল এন্ড হাউজারিং প্রশিক্ষক আমিনুল ইসলাম সাগরের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন মৎস্য প্রশিক্ষণ কর্মকর্তা মতিউর রহমান।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত