শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২৫ ইং
দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুরে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর বড় বাজারে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরাপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মেসার্স মেজবা স্টোরকে ৫ হাজার টাকা ও মেসার্স পংকজ স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ব্যবসায়ীদের সঠিক মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। এ অভিযানে কৃষি বিপণন অফিসার, নিরাপদ খাদ্য অফিসার, শিক্ষার্থী প্রতিনিধি ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত