শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক শীর্ষক সেমিনার

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২৫ ইং
মেহেরপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক শীর্ষক সেমিনার

মেহেরপুরে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সেমিনারের আয়োজন করে মেহেরপুর জেলা প্রশাসন। সেমিনারে সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম।

এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর, জেলা মডেল মসজিদের ইমাম সাদিকুর রহমান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দীন, মেহেরপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আমানুল্লাহ ও মাস্টার ট্রেনার মাওলানা আব্দুল হামিদ।

সেমিনারে বক্তারা যাকাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব তুলে ধরেন এবং সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত