শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ ও মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২৫ ইং
নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ ও মানববন্ধন

দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের পায়রা চত্বরে সামাজিক ঐক্যজোটের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে মানবকল্যাণ সংঘসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সামাজিক ঐক্যজোটের সভাপতি গাউস গোর্কি, সাধারণ সম্পাদক ফিরোজ আনোয়ার মাসুম, সরকারি কেসি কলেজের সাবেক অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সুশেন্দু ভৌমিক, অ্যাড. শেখ সেলিম, বারের সদস্য অ্যাড. মিল্টন, আতিকা ইসলাম, জাহান লিমন প্রমুখ। বক্তারা দেশব্যাপী ধর্ষণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত