শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ছেলের মৃত্যুর শোকে স্ট্রোক করে বাবার মৃত্যু

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২৫ ইং
আলমডাঙ্গায় ছেলের মৃত্যুর শোকে স্ট্রোক করে বাবার মৃত্যু

আলমডাঙ্গায় খুন হওয়া ছেলের শোক সইতে না পেরে ৪ মাসের মাথায় স্ট্রোক করে বাবার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আলমডাঙ্গা উপজেলা ডাউকি ইউনিয়নের বাদেমাজু সেখ পড়ায়। জানা গেছে, আলমডাঙ্গা বাদেমাজু গ্রামের মৃত আনছার আলী শেখের জয়নাল আবেদীন (৫৫) গতকাল বুধবার ভোর চারটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। গতকাল বেলা ১১টায় জয়নাল আবেদিনের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জয়নাল আবেদীনের ছেলে তুষার আহম্মেদ সবুজ খুন হয় ফরিদপুর গ্রামের মাঠের মধ্যে। সবুজ পুরাতন মোটরসাইকেল বেচাকেনা করতেন।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত