শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেলগাছি ইউনিয়ন জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২৫ ইং
বেলগাছি ইউনিয়ন জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় বেলগাছি ইউনিয়ন জামায়াতের অফিস ডামোশ গ্রামে এ মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআনের দারসের মাধ্যমে সভার সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা। সভায় ফেব্রুয়ারি মাসের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন, পর্যালোচনা ও পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি মার্চ মাসের পরিকল্পনা গ্রহণ এবং কর্মবণ্টন করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি দায়িত্বশীল ব্যক্তিকে জ্ঞান, তাকওয়া ও আমলের মাধ্যমে নিজেদের মানোন্নয়ন করতে হবে। আকর্ষণীয় কার্যক্রমের মাধ্যমে দাওয়াত প্রদান করে জনশক্তি বৃদ্ধি করতে হবে। ইসলামী বিপ্লবের লক্ষ্যে সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি শহিদুল হক, সেক্রেটারি মাওলানা শওকত আলী, মসজিদ মিশন ও মানবসম্পদ সম্পাদক আহসান হাবীব, অফিস ও কৃষিজীবী সম্পাদক জহিরুল ইসলাম মজনু, যুব, প্রচার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ওমর ফারুক জনি এবং ইউনিয়ন শ্রমিক সম্পাদক আশরাফুল আলম। সভা পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলগাছি ইউনিয়ন শাখার সহকারী সেক্রেটারি আব্দুল জব্বার।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত