শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লাইসেন্সবিহীন সেমাই কারখানায় জরিমানা

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২৫ ইং
লাইসেন্সবিহীন সেমাই কারখানায় জরিমানা

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাইসেন্সবিহীন সেমাই কারখানায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযান সূত্রে জানা যায়, সদর উপজেলার জাফরপুর ও ডিঙ্গেদহ বাজারে ইফতার সামগ্রী, হোটেল, ফলের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় অনুমোদন ছাড়া সেমাই উৎপাদনের দায়ে সামছুল আলমের প্রতিষ্ঠান মেসার্স হালিমা ফুড-কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, ব্যবসায়ীদের পরিচ্ছন্ন পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, অবৈধ মজুদ না করা, মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত