শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০২৫ ইং
ঝিনাইদহে ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

সারাদেশে বিচ্ছিন্নভাবে সংঘটিত ধর্ষণ, নারী নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ কলেজ ছাত্রদলের আয়োজনে ক্যাম্পাসে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে অংশ নেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহরিয়ার রাসেল ও ঝিনাইদহ কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাকিব হোসাইন প্রমুখ। কর্মসূচিতে কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এছাড়া কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের পায়রা চত্বরে জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমীন ও সহসভাপতি ইমরান হোসেনের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করে কেসি কলেজ ছাত্রদল। মানববন্ধন শেষে এক সমাবেশে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমীন বলেন, ধর্ষকদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত