শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের উথলীতে ভারতীয় ওষুধসহ নারী আটক

  • আপলোড তারিখঃ ০৭-০৩-২০২৫ ইং
জীবননগরের উথলীতে ভারতীয় ওষুধসহ নারী আটক

জীবননগর উপজেলার উথলী থেকে ২১ হাজার ৪৫০ পিস ভারতীয় গুড়-জড়ংব ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সিংনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বেলা ৩টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ উথুলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সিংনগর গ্রামের হোটেল মোড় নামক স্থানে মসজিদের পাশে পাকা রাস্তার ওপরে হাবিলদার মো. শাহানুর আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে একজন নারীকে ২১ হাজার ৪৫০ পিস ভারতীয় গুড়-জড়ংব ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধারকৃত ওষুধের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ২১ হাজার ৭৫০ টাকা। উদ্ধারকৃত ভারতীয় ওষুধসহ এই নারী এবং তার সহযোগী মাধবখালী গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে মো. সাদ্দামের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত