শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় এক কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৬-০৩-২০২৫ ইং
আলমডাঙ্গায় এক কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মো. সাইফুল ইসলাম (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. মাসুদুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক মো. বাবার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ভাংবাড়ীয়া ইউনিয়নের ভোগাইল বগাদী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সাইফুল ইসলাম ভোগাইল বগাদী স্কুলপাড়ার মৃত শাহাদৎ হোসেনের ছেলে। পুলিশ জানায়, সাইফুল ইসলামের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে গতকালই আদালতে প্রেরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত