‘আসো তোমরা সালাত কায়েম কর ও যাকাত দাও’ এই স্লোগানে মেহেরপুরে দারিদ্র অসহায় রোগীদের কল্যাণার্থে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোগী কল্যাণ সমিতির যাকাত, দান, অনুদান সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচি চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত। গতকাল বুধবার সকালে ১০টার দিকে মেহেরপুর রোগী কল্যাণ সমিতি হাসপাতাল ও সমাজসেবা কার্যালয়ে আয়োজনে জেনারেল হাসপাতাল ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মো. আশাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধারক ডা. ফজলুর রহমান, জেনারেল হাসপাতালের আরএমও ডা. সউদ কবীর, হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা মাহে জেবিন কেমি, প্রবেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান, মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. আনিসুর রহমান।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য ডা. আব্দুস সালাম, রোগী কল্যাণ সমিতি আজীবন সদস্য সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন ও আসাদুজ্জামান সেলিম। অনুষ্ঠানে জেলা সমাজসেবা (রেজি) অফিসার কাজী আবুল মনসুরের সঞ্চালনায় কুরআন তিলাওয়াত করেন আব্দুর রহমান।
সমীকরণ প্রতিবেদন