শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হারদীতে জামায়াতের ইফতার মাহফিলে অ্যাড. রাসেল

  • আপলোড তারিখঃ ০৬-০৩-২০২৫ ইং
হারদীতে জামায়াতের ইফতার মাহফিলে অ্যাড. রাসেল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘মানুষের হেদায়েতের জন্য রমজান মাসে কুরআন নাজিল হয়েছে। কুরআনের কারণেই এ মাসের মর্যাদা। এটি মানুষের জন্য হেদায়েত লাভের মৌসুম এবং মুত্তাকি হওয়ার মাস।’ গতকাল বুধবার বিকেল ৫টায় আলমডাঙ্গার হারদী ইউনিয়নের ওসমানপুর বালিকা প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আল্লাহর আইন ছাড়া কোনো আইন দিয়ে দেশ পরিচালনা করলে মানুষ শান্তি পাবে না। তাই কুরআনের আলোকে দেশ শাসন করলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মাওলানা গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য আলতাফ হুসাইন, নূর মোহাম্মদ হুসাইন টিপু, দারুস সালাম, কাইমুদ্দিন হীরক, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানার আমীর আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা আমীর শফিউল আলম বকুল এবং চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী-আসমানখালী সাংগঠনিক থানার সেক্রেটারি কামরুল হাসান সোহেল, আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি মামুন রেজাসহ স্থানীয় নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত