শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের কুতুবপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ

  • আপলোড তারিখঃ ০২-০৩-২০২৫ ইং
মেহেরপুরের কুতুবপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি পুনর্গঠন ও সদস্য সংগ্রহের লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান। জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোমানা আহমেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আ. রহিম, জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুল হক লিটন, স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য ফুর্তি হাসান, বিএনপি নেতা শাহাবুল, তালেব বিশ্বাস।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রো-ভিপি সৌরভ, বিএনপি নেতা রফিকুল ইসলাম, ফজেল, নিজাম, জামিরুল, আ. আলিম, আ. মালেক, হাসিবুল ইসলাম বুলেটসহ বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত