বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা সদর ও আসমানখালী সাংগঠনিক থানা শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় ডিঙ্গেদহ জামি’আ কারীমিয়া মাদ্রাসায় সদর থানা এবং নান্দবার গোডাউন মসজিদে আসমানখালী সাংগঠনিক থানা শাখার থানা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। সদর থানা যুব সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা সদর থানা শাখার সভাপতি মুহাম্মদ আলিমুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মীর শফিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ারুল করিম বিপ্লব ও প্রচার সম্পাদক মুফতি তাসনিম কাওছার।
আসমানখালী সাংগঠনিক থানা যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসানুজ্জামান। পরে দুটি সাংগঠনিক থানা শাখার কমিটি গঠন করা হয়।
ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা সদর থানা শাখার নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা হানজালা হুসাইন, সহসভাপতি মুহাম্মদ শাহিন আলী ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান সোহাগ। এছাড়া আসমানখালী সাংগঠনিক থানা শাখার নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি মনোয়ার হোসেন, সহসভাপতি সাজিদুর রহমান রয়েল ও সাধারণ সম্পাদক নাসিম হোসেন। গতকাল ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার সম্পাদক মুফতি তাসনিম কাওছার প্রেরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
সমীকরণ প্রতিবেদন