শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সভাপতি তালেব ও সম্পাদক বাবু

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০২৫ ইং
সভাপতি তালেব ও সম্পাদক বাবু

জীবননগর সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জীবননগর সাহিত্য পরিষদের এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষক শফিকুল ইসলাম। আলোচনার পর নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন আল হাসান মো. আবু তালেব এবং সাধারণ সম্পাদক হন রকিবুল ইসলাম বাবু।
নতুন কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যদের মধ্যে সহসভাপতি শফিকুল ইসলাম, হায়দার আলী, ডা. হেলেনা আক্তার নিপা, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক হাসান ইমাম, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, প্রচার সম্পাদক আমান উল্লাহ আমান, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, গবেষণা বিষয়ক সম্পাদক এস কে তরিকুল ইসলাম, শিশু ও মহিলাবিষয়ক সম্পাদক রাজিয়া আক্তার রেখা, ক্রীড়াবিষয়ক সম্পাদক সাইদুর রহমান, কৃষি ও পরিবেশ সম্পাদক রাজেদুল ইসলাম, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক হযরত আলী, ধর্মবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, শিক্ষাবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম খোকন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কে এম জেসমিন রুমা ও সমাজসেবা সম্পাদক হাসানুজ্জামান হাসান।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন- জাহানারা জানি, সুজাউল হক, শাহানাজ খানম, পিয়ারা বেগম, নাজমুর সাবুর, একলাছুর রহমান রাসেল, হাসান বসরীসহ মোট ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত