শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় প্রয়াত বন্ধুর স্মরণে এসএসসি ৯২ ব্যাচের দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০২৫ ইং
দামুড়হুদায় প্রয়াত বন্ধুর স্মরণে এসএসসি ৯২ ব্যাচের দোয়া মাহফিল

দামুড়হুদায় এসএসসি ৯২ ব্যাচের উদ্যোগে প্রয়াত বন্ধুর স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর উপজেলার পুরাতন বাস্তুপুর মাদ্রাসা জামে মসজিদে প্রয়াত বন্ধু ইসরাফিল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি ও বন্ধু শামসুজ্জোহা পলাশ, শাহ এনামুল করীম ইনু, আব্দুল হালিম ভুট্টু, সাইফুল ইসলাম, একরামুল হক, আব্দুল খালেক, মজিবর, আব্দুল মোমিন, শরিফুল ইসলাম, মিজানুর রহমান, ইকবাল হোসেন, মাহাফুজুর রহমান বেল্টু, আজাদ, ইস্রাফিল, শরিফুল, আব্দুল গাফফার শক্তি, হাকিম, আব্দুস সবুর, আশরাফুল তৌফিক, ফারুক, সুমন প্রমুখ।
উল্লেখ্য, চলতি বছরের ২৭ জানুয়ারি এসএসসি ৯২ ব্যাচের বন্ধু সৌদি প্রবাসী পুরাতন বাস্তুপুর গ্রামের ইসরাফিল হোসেন (৫০) স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেন। গত ২৪ ফেব্রুয়ারি তার মরদেহ দেশে এসে পৌছায় এবং ওই দিনই তার নিজ গ্রামে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন হয়।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত