শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় জামায়াতে ইসলামীর গণসংযোগ

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০২৫ ইং
দর্শনায় জামায়াতে ইসলামীর গণসংযোগ

দর্শনা পৌর ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বাদ আছর চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতের প্রার্থী রুহুল আমিনের পক্ষে প্রচারপত্র বিলি ও গণসংযোগ করেন তারা। দর্শনা পৌর জামায়াতের নায়েবে আমির গোলজার হোসেন, ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি বিল্লাল হোসেন, পৌর জামায়াতের রোকন বাবলু মহরার ও প্রচার সম্পাদক বাবু নেতৃত্বে দর্শনা ঘুঘুডাঙ্গা থেকে রামনগর দাসপাড়া পর্যন্ত এ প্রচারপত্র বিলি ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এছাড়া দর্শনা থানা উলামা পরিষদের পক্ষ থেকে গতকাল বাদ আছর থেকে পারকৃষ্ণপুর গ্রামে চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতের প্রার্থী রুহুল আমিনের পক্ষে প্রচারপত্র বিলি ও গণসংযোগ করেন। দর্শনা থানা উলামা পরিষদের সভাপতি মাওলানা শমসের আলী নেতৃত্বে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জামায়াত ইসলামের আমির মাওলানা শহিদুল ইসলাম ও আবু বক্করের নেতৃত্বে প্রচারপত্র বিলি করা হয়।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত