শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় মসজিদের উদ্বোধন ও দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়ায় মসজিদের উদ্বোধন ও দোয়া মাহফিল

দৃষ্টিনন্দন তিনতলা বিশিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বিশ্বাসপাড়া জামে মসজিদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার যোহর নামাজের পর আন্দুলবাড়ীয়া বিশ্বাসপাড়া জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সন্তান মেসার্স লতিফ ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী ও সমাজসেবক মোহা. আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহমান, আন্দুলবাড়ীয়া কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও লতিফ বিশ্বাসের বড় ছেলে মোস্তফা আমজাদ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর ব্যবসায়ী সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আড়িয়াল, পাংশা ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী আব্দুস শুকুর, আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও নবনির্মিত বিশ্বাস পাড়া জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা সাইফুজ্জামান, আন্দুলবাড়ীয়া পুরাতন জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা তরিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মসজিদের দাতা সদস্য মোহা. আব্দুল লতিফ বিশ্বাস ছেলে মোস্তফা আমজাদ, মোস্তফা শাকিল সামাউল, মোস্তফা তাজওয়ার ওরফে ছোট মনি, মোস্তফা আসাদ, ইঞ্জিনিয়ার এস এম আক্তারুজ্জামান স্বপন, ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ মিয়া প্রমুখ। দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া বিশ্বাস পাড়া জামে মসজিদের নবাগত খতিব ও ইমাম হযরত মাওলানা সাইফুজ্জামান।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত