শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • আপলোড তারিখঃ ২৭-০২-২০২৫ ইং
আলমডাঙ্গায় শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

আলমডাঙ্গায় শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা হাইরোডে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আলমডাঙ্গা উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ জাহান আবেদ আলী, পুলতাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাশির উদ্দিন, ঘোলদাঁড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোরবান আলি, মীর শামসুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ার রশীদ সাগর, হারদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার, আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আহসানূল হক প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত