মেহেরপুর সদরের মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী বিদায়, নবীনদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, শিক্ষাজীবন সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য উপযুক্ত সময়। এই সময়ের যে সদ্ব্যবহার করে ভালো ফলাফল করতে পারবে, সে দেশ ও সমাজের জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে। আর যারা অবজ্ঞা অবহেলায় দিন কাটাবে তারা সমাজকে বা দেশকে কিছুই দিতে পারবে না তারা জাতির জন্য বোঝা স্বরূপ।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং ৬ষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় পরে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তারিক মুছা, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক একরামুল হক, অবসরপ্রাপ্ত সরকারী শিক্ষক আশরাফুজ্জামান, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক ইউনুস আলী, সহকারী শিক্ষক ফারুক হোসেন, সহকারী শিক্ষক সালমা পারভীন, সহকারী শিক্ষক নাসিমা খাতুন, সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম লাড্ডু, সহকারী শিক্ষক হারুন অর রশিদ প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন