শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিজিবির পৃথক অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময়

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০২৫ ইং
বিজিবির পৃথক অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময়

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পৃথক অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৭ বাংলাদেশি আটক ও ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। গত রোববার ও গতকাল সোমবার বিজিবির অভিযানে তাদের আটক ও ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাতে এই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় ৭ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৩ ফেব্রুয়ারি রাত ৭টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর উপজেলার রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭১/৯-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের পুকুর পাড়ের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত