দর্শনা মাইক্রো ও মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির হোসেন বাড়ির আঙ্গিনায় মিষ্টি আলু চাষ করেছেন। এ আলুর মধ্যে একটি মিষ্টি আলুর ওজন হয়েছে ৩ কেজি ৩শ গ্রাম। এ বিষয় জাকির হোসেন বলেন, ‘আমার বাড়ির আঙ্গিনায় এক টুকরা জমিতে লাল রংয়ের মিষ্টি আলু লাগিয়ে ছিলাম। সেই আলু তুলতে গিয়ে অন্যান্য আলুর মধ্যে একটি আলু সবচেয়ে বড় হয়েছে। যার ওজন ৩ কেজি ৩শ গ্রাম। আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। যে এত বড় মিষ্টি আলু হয়।’
সমীকরণ প্রতিবেদন