শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটবোয়ালিয়া আঞ্চলিক কমিউনিটি ফোরামের নতুন কমিটি ঘোষণা

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২৫ ইং
হাটবোয়ালিয়া আঞ্চলিক কমিউনিটি ফোরামের নতুন কমিটি ঘোষণা

দুই বছরের দীর্ঘ বিরতির পর আলমডাঙ্গার বৃহত্তর হাটবোয়ালিয়া অঞ্চলের উন্নয়নে কাজ করার প্রত্যয়ে ২০২১ সালে যাত্রা শুরু করা হাটবোয়ালিয়া আঞ্চলিক কমিউনিটি ফোরামের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার ঘোষিত নতুন কমিটিতে নাজমুল হুদা নুর সভাপতি এবং মিজানুর রহমান হেলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি হালিম নজরুল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আবু ইখতিয়ার হাশেমি (রতন), অর্থ সম্পাদক নেছার উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাদেমুল হক রাজু, সাংস্কৃতিক সম্পাদক রজত হুদা ও আইন বিষয়ক সম্পাদক শাহীন মাহমু। কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- ফখরুল ইসলাম সেলিম, মো. মোজাম্মেল হক, কাবেদুল ইসলাম রান্নাফ, তরিকুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মো. তহিদুল তুহিন, রাশেদুল ইসলাম, শাকিল আহমেদ, দীপক পাল ও জয়নব খাতুন। সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটির মেয়াদ আগামী দুই বছর।

এই কমিটি ঘোষণা করেন ফোরামের উপদেষ্টা কমিটির সমন্বয়কারী মঞ্জুরুল হুদা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ডিআইজি ফজলুর রহমান, মো. তোফাজ্জেল হোসেন স্বপন, প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, মো. আব্দুস সোবহান, মো. শরিফুল হুদা, সুলতান বিশ্বাস প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত