শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর আলোকিত ফুটবল একাডেমিকে ফুটবল উপহার

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০২৫ ইং
জীবননগর আলোকিত ফুটবল একাডেমিকে ফুটবল উপহার

জীবননগরে আলোকিত ফুটবল একাডেমিককে ফুটবল উপহার দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জীবননগর স্টেডিয়াম মাঠে আলোকিত ফুটবল একাডেমির সদস্যদের মাঝে আমেরিকান প্রবাসী হোসনে আরা বানুর নিজস্ব অথায়নে এই ফুটবল উপহার দেন। জীবননগর আলোকিত ফুটবল একাডেমির সভাপতি সাবেক ফুটবলার কাজী মামুনুজ্জামান আদনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর আলোকিত ফুটবল একাডেমির উপদেষ্টা হোসনে আরা বানু। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মিঠুন মাহমুদ, মহিবুল ইসলাম মুকুল, তুহিনুজ্জামান, ফুটবলার ফরিদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জীবননগর আলোকিত ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত