শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে যক্ষ্মা নিরোধে মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০২৫ ইং
মেহেরপুরে যক্ষ্মা নিরোধে মতবিনিময় সভা

জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) মেহেরপুরের উদ্যোগে যক্ষ্মা নিরোধ কল্পে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মেহেরপুরের ইমামদের সাথে এ মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়। নাটাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মহি উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির।

যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ইমামদের ভূমিকা শীর্ষ জেলা পর্যায়ের মতবিনিময় সভায় মূল আলোচনায় অংশগ্রহণ করেন মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. উম্মে হোমায়রা আয়েশা। বক্তব্য দেন নাটাবের প্রতিনিধি জাহাঙ্গীর আলম। মতবিনিময় সভায় মেহেরপুরের বিভিন্ন মসজিদের ৩০ জন ইমাম অংশগ্রহণ করেন।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত