শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারতে অনুপ্রবেশকালে ১০ বাংলাদেশি আটক

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০২৫ ইং
ভারতে অনুপ্রবেশকালে ১০ বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটেলিয়নের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশপুর সীমান্তে শ্রীনাথপুর ও পলিয়ানপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ১০ বাংলাদেশিকে আটক করে। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

এদিকে রোববার সীমান্তের মেদিনীপুর, নিমতলা ও রাজাপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ৮৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটক ১০ জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হবে। এছাড়া আইনগত অন্যান্য প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত