জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ ও উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আরিফুল ইসলাম। জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির সাবেক কর্মকর্তা আনোয়ার ইসলাম, সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা খলিলুর রহমান, উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ হাসানুজ্জামান, নায়েব আমির নুরুল হুদা, ইউনিয়নের বায়তুলমাল সম্পাদক কুদ্দুস মিয়া, ব্যবসায়ী তানজার আলী ও সমাজসেবক মিলু মিয়া। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক মেহেদী হাসান ও শিক্ষক মাওলানা মহিউদ্দিন।
অতিথিবৃন্দ ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন উপহার সামগ্রী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। এবং দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির ছাত্র তাসফিন হাসান।
সমীকরণ প্রতিবেদন