জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া দরগা জামে মসজিদের পরিচালনার জন্য তিন বছর মেয়াদী ২৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের আগে মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আন্দুলবাড়ীয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাজী মোল্লা আলী মোহাম্মদ, সহসভাপতি আব্দার রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক হাজী মোস্তফা আমজাদ, সহ-সাধারণ সম্পাদক হামজা আলী তোতা, কোষাধ্যক্ষ নূর হোসেন, সিনিয়র সদস্য হযরত আলী, এবং সদস্য নায়েব আলী মোল্লাসহ ২৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নতুন কমিটি গঠন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, দরগা পরিচালনা কমিটির সহসভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, আসাদুজ্জামান আড়িয়াল ও সাধারণ সম্পাদক হাজী মোস্তফা আমজাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সভাপতি হাজী আশাদুর রহমান আশা, দরগা কমিটির কোষাধ্যক্ষ মোল্লা রকিব উদ্দীনসহ নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ, খতিব, ইমাম-মুয়াজ্জিন এবং ধর্মপ্রাণ মুসল্লিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া খাজা পারেশ সাহেবের রওজা, কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ পরিচালনা কমিটির সহ-সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল।
সমীকরণ প্রতিবেদন