শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিক্ষিকার টাকা উদ্ধারে চালপড়া থেরাপি!

  • আপলোড তারিখঃ ২১-০২-২০২৫ ইং
শিক্ষিকার টাকা উদ্ধারে চালপড়া থেরাপি!

ঝিনাইদহের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের চাল পড়া খাওয়ানোর ঘটনা এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। শিক্ষিকার ব্যাগ থেকে টাকা হারিয়ে যাওয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের চাল পড়া খাইয়ে টাকা উদ্ধারের চেষ্টা করা হয়। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের সদরের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষার্থীরা জানায়, গত সোমবার বিদ্যালয়ের শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তির ব্যাগ থেকে দুই হাজার টাকা হারিয়ে যায়। তিনি বিদ্যালয়ের বিভিন্ন জায়াগায় টাকা খুঁজতে থাকেন। পরে টাকা না পেয়ে তিনি কবিরাজের কাছ থেকে চালপড়া এনে শিক্ষার্থীদের খাওয়ান। গতকাল বৃহস্পতিবার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবকদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পাইকপাড়া সরকারি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, ওই শিক্ষিকা তাদের বলেন, তার ব্যাগ থেকে টাকা হারিয়ে গেছে। শিক্ষিকা চুরির বিষয়টি স্বীকার করার জন্য ছাত্র-ছাত্রীদের চাপ সৃষ্টি করেন। শিক্ষার্থীরা টাকা নেয়নি বলে জানালে কিছুক্ষণ পর ইমরানা খাতুন তৃপ্তি চাল নিয়ে এসে তাদের জোর করে খাওয়ান। পান্না মিয়া নামে এক স্কুল প্রতিবেশী জানান, টাকা হারিয়ে গেলে শিক্ষিকা কোথা থেকে চালপড়া এনে শিক্ষার্থীদের জোরপূর্বক খাইয়ে দেয়, এতে শিক্ষার্থীরা অনেক নার্ভাস হয়ে পড়ে।

এ বিষয়ে শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তি বলেন, তার টাকা চুরি হয়ে গেলে অন্য সহকর্মীদের পরামর্শে শিক্ষার্থীদের চাল খাওয়ানো হয়। তবে চাল কবিরাজের পড়া চাল ছিল না। শিক্ষার্থীদের ভয় দেখানোর জন্য চাল খাওয়ানো হয়। পাইকপাড়াা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফজিলা পারভীন এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। তবে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমি সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলামকে তদন্ত করতে বলেছি। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ব্যাপারে ঝিনাইদহ উপজেলা সহকারী শিক্ষা অফিসার হামিদুল ইসলাম জানান, তিনি তদন্ত করে দেখেছেন, শিক্ষার্থীদের চালপড়া খাওয়ানোর কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি ফুলিয়ে ফাপিয়ে প্রচার করা হচ্ছে। তিনি জানান, ওই স্কুল থেকে প্রায় এমন ছোটখাটো জিনিস চুরি হয়। সেটা বন্ধ করতেই এমন একটি কৌশল নেন ওই শিক্ষিকা।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত